রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতর একটি মালবাহী কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৭ মে) বিকেল ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতর একটি মালবাহী কনটেইনারে আগুন লাগে। বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।